1. live@www.dainikbhorercomilla.com : দৈনিক ভোরের কুমিল্লা : দৈনিক ভোরের কুমিল্লা
  2. info@www.dainikbhorercomilla.com : দৈনিক ভোরের কুমিল্লা :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনপ ছেচড়াপুকুরিয়া ফ্রেন্ডস ক্লাবের টি-টেন ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনাল সম্পন্ন চান্দিনায় দখলবাজির অভিযোগ আওয়ামীলীগ নেতা ভূমিদস্যু ইতালি দেলোয়ারের বিরুদ্ধে  কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই ড. রেদোয়ান আহমেদ কুমিল্লায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনায় ইয়াবা ও গাঁজাসহ ৭ জন গ্রেফতার চান্দিনায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত চান্দিনায় এলডিপি’র লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন চান্দিনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের ক্ষমা নেই—এলডিপির মহাসচিব

চান্দিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ইয়াছিন আরাফাত
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

 

ইয়াছিন আরাফাত
স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনা উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

চান্দিনা উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করায় তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। সঞ্চালনা করেন চান্দিনা ডাক্তার ফিরোজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার মান উন্নয়নে স্কুল-শিক্ষক, শ্রেণি-শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সকলকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করে উন্নত জীবনে পৌঁছাতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট